ঢাকা, ১৪ জুলাই, ২০২৬
সর্বশেষ:

অনেক আনন্দই কমে যায় টাকা বাড়ার সাথে সাথে

আনিসুল কবীর

প্রকাশিত: ১৩:২৫, ১৯ এপ্রিল ২০১৬   আপডেট: ১৩:১২, ১৮ মে ২০১৬

টাকায় সুখ কেনা যায়না, সবাই জানে। কিন্ত তারপরেও ধনী মানুষের হাতে একটি বিরাট ক্ষমতা আছে যেটা তারা জানেনা। কখনও চেষ্টা করেনা, বা কেউ তাদের মনে করিয়েও দেয় না।

বলতে পারেন- সেই ক্ষমতাটা কী? আমিই বলে দিচ্ছি, সেটা হচ্ছে টাকা। এটা দিয়ে আপনি বদলে দিতে পারেন আরও একটি মানুষের জীবন। প্রতি মাসে আপনি যে টাকা উদ্বৃত্ত আয় করছেন তা আপনি ভবিষ্যতের জন্য সঞ্চয় করছেন, জমি ফ্ল্যাট কিনছেন। ভালো কথা। জমি ফ্ল্যাট কেনা শেষ, ভবিষ্যতের জন্য টাকা জমানো যখন শেষ। তখন আপনি ইচ্ছা করলেই আরও ১০টা মানুষের জীবন বদলে দিতে পারেন।

গরিব মানুষের জন্য খুব অল্প পয়সায় অনেক রকম ব্যবসা খুলে দিতে পারেন। সবাই হয়তো সফল হবেনা, অনেকেই হবে। একজন গরীব মানুষ ইচ্ছা স্বত্বেও অন্য মানুষের জীবনে এতোটা প্রভাব ফেলতে পারবেনা। এটাই ধনী মানুষের বিশেষ ক্ষমতা।

আরেকটা মজার কথা বলে যাই, আপনি যতই সচ্ছল হতে থাকবেন আপনার জীবন থেকে আনন্দের উপলক্ষ্যগুলো ততই কমতে থাকবে। যখন আপনার খাওয়ার টাকা থাকবেনা, তখন যা পাবেন তাই খেয়ে বিমলানন্দ পাবেন। যা ইচ্ছা খাওয়ার সামর্থ থাকলে ওয়েস্টিনেও খাইতে ইচ্ছা করবেনা। ক্ষুধা লাগবেনা।

খাওয়ার পয়সা আছে, ভালো কাপড়-চোপড় কেনার টাকা নাই। পছন্দসই নতুন কাপড় কিনতে পারলে আনন্দে আত্মহারা হয়ে যায় মানুষ। আলমারী ভর্তি কাপড় যাদের কাপড়ের আনন্দকি তারা পায়? গেলো দুইটা আনন্দের উপলক্ষ্য। বেড়াতে পছন্দ করেন? কক্সবাজার যাইতে ইচ্ছা করে?

কিন্তু বাস/ট্রেন/প্লেন ভাড়া কতো জানেন? আর হোটেল? সবাই যেতে পারে না। অনেক খরচের ব্যপার। আর যারা সকাল বিকাল আমেরিকা রাশিয়া করে তাদের কাছে কোনো ভ্রমণই আনন্দের উপলক্ষ্য হয়ে উঠতে পারেনা। অথবা আনন্দের পরিমাণ থাকে কম।

জীবনের আরও অনেক আনন্দই কমে যায় টাকা বাড়ার সাথে সাথে। একমাত্র অন্যের জীবনে প্রভাব বিস্তারের ক্ষমতাটা ছাড়া। একটু অপ্রাসঙ্গীক লেখা...

আনিসুল কবীর: সাংবাদিক, লেখক

নিউজওয়ান২৪.কম/একে

লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত