৯৯৯-এ ফোন, নবজাতককে ফিরে পেল মা
নিজস্ব প্রতিনিধি
ছবি: সংগৃহীত
৯৯৯ জাতীয় সেবা নাম্বারে ফোন করার পর ২৩ দিনের নবজাতক ফিরে পেয়েছে মায়ের কোল। শনিবার সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের কাকৈরতলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাকৈরতলা গ্রামের আলী আকবরের ছেলে রুহুল আমিন ও শেফালী বেগম দম্পতির ৫ বছর ও ৩ বছর বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে। ২৩ দিন পূর্বে তাদের ঘর আলো করে আসে তৃতীয় কন্যা সন্তান। এতে মন খারাপ হয় রুহুল আমিনের। সিদ্ধান্ত নেন নবজাতককে বিক্রি করে দেয়ার। মায়ের অজান্তেই নোয়াখালী জেলার ইউছুফ নামের এক লোকের কাছে ২৩ দিনের এই নবজাতককে বিক্রি করে দেন রুহুল আমিন। কিন্ত বাধা দেয় তার স্ত্রী শেফালী।
এতে ক্ষুদ্ধ হয়ে শেফালীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে নবজাতককে ইউছুফ নামের লোকেটির হাতে তুলে দেয় রুহুল। শেফালী বিষয়টি গ্রামবাসীকে জানায় ও জাতীয় সেবা ৯৯৯ নাম্বারে ফোন করে। পরে নাঙ্গলকোট থানার পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়। এবং রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ওই নবজাতকের মা শেফালী বেগম বলেন, ‘আমার তৃতীয় সন্তানটি কন্যা হওয়ায় তাকে আমার স্বামী বিক্রি করে দেয়। আমি বাধা দিলে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। পরে আমি গ্রামবাসীকে জানালে তারা পুলিশে খবর দেয়।’
জানতে চাইলে নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘৯৯৯ নাম্বার থেকে ফোন পেয়ে নবজাতক উদ্ধার করে তার বাবা মাকেসহ থানায় নিয়ে এসেছি।’
নিউজওয়ান২৪/এমএস
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়