৮ ঘণ্টা পর কুমিল্লা ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ইপিজেড) আরএন টেক্সটাইল মিলে লাগা আগুন ভোর ৪টার দিকে নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে ওই আগুনের সূত্রপাত হয়। প্রায় আট ঘণ্টার চেষ্টায় আজ মঙ্গলবার ভোরে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ওই আগুন নিয়ন্ত্রণে আনে।
কুমিল্লা ইপিজেডের সিনিয়র কাউন্সিলর সোহেল আহমেদ জানান, শুরুতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। পরে আগুনের ভয়াবহতা দেখে চৌয়ারা বাজার ও কুমিল্লা ফায়ার সার্ভিসের আরো সাতটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়।
দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এতে ব্যাপক মালামালের ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। শর্টসার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
নিউজওয়ান২৪/ইরু
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়