ঢাকা, ১২ জুলাই, ২০২৬
সর্বশেষ:

৭৩ বছর বয়সী নারীর গর্ভে ৩৫ বছর বয়সী ‘ভ্রূণ’!

বিজ্ঞান ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৯, ৩ নভেম্বর ২০১৬   আপডেট: ১০:২৯, ৬ নভেম্বর ২০১৬

২ কিলো ওজনের সাত মাস বয়সী ভ্রূণটি প্রায় পাথরে পরিণত হয়েছে। এ অবস্থায়ই মায়ের পেটে ছিল ৩৫ বছর। তার মায়ের বয়স এখন ৭৩ বছর। এ ঘটনা আলজেরিয়ার।

এতদিন ধরে ওই নারীর অজ্ঞাতই ছিল বিষয়টি যেহেতু এ নিয়ে তিনি কোনো অসুবিধাই বোধ করেননি। তিনি জানতেনই না যে তারই এক সন্তান মরে প্রস্তরীভূত হয়ে গত ৩৫ বছর ধরে তারই গর্ভে রয়ে গেছে। তবে সম্প্রতি পেট ব্যথায় খুব কষ্ট পাচ্ছিলেন। স্থানীয় চিকিৎসকরা সমস্যার সমাধান দিতে না পারায় শেষে হাসপাতালে যেতে হয় তাকে।

সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে ঘটনা বুঝতে পারেন। আর এই বুঝতে পারাটাই তাদের বিস্ময়ে জমিয়ে পাথর করে দিচ্ছিল প্রায়।

আলজেরীয় পত্রিকা আলচৌরোউক জানায়, ১৯৮১ সাল থেকে ভ্রূণটি ওই নারীর গর্ভে আছে। এটা দেখতে অনেকটা মমির মতো।

তবে বিশ্বে এ ধরনের ঘটনা এটাই প্রথম নয়। বিজ্ঞানের ইতিহাসে এ ধরনের প্রায় তিন শ ঘটনার কথা জানা যায়। নথিভুক্ত প্রথম ঘটনাটি ১৫৮২ সালের। সেবার ৬৮ বছর বয়সী এক ফরাসি নারী মারা যাওয়ার পর তার গর্ভে এরকম প্রস্তরীভূত পর্যায়ের এক ভ্রূণ পাওয়া যায়।
নিউজওয়ান২৪.কম/একে

মোবাইল-পিসি-টেক বিভাগের সর্বাধিক পঠিত