২০২০ এ আসছে ফাইভ-জি আইফোন!
নিউজ ডেস্ক
ফাইল ছবি
২০২০ সাল নাগাদ বাজারে আসতে পারে ফাইভ-জি আইফোন। এরই মধ্যে এই ফোন আনতে প্রতিযোগিতায় নেমেছে বিশ্বের সব টেক জায়ান্টরা। শোনা যাচ্ছে আগামী বছরেই ফাইভ-জি সাপোর্টেড স্মার্টফোন বাজারে আসবে। তবে এক্ষেত্রে অ্যাপল কিছুটা পিছিয়ে। শোনা যাচ্ছে আইফোন প্রেমীদের ফাইভ-জি সাপোর্টেড আইফোনের জন্য ২০২০ সাল নাগাদ অপেক্ষা করতে হবে।
টেক ক্রাঞ্চ জানিয়েছে- ফাইভ-জি স্মার্টফোন তৈরির লক্ষ্যে দ্রুতগতিতে কাজ করছে মটোরোলা। এ ছাড়া এলজি এবং ওয়ান-প্লাস প্রতিষ্ঠান দুটিও এই ধরনের স্মার্টফোন আনতে কাজ করে যাচ্ছে। ২০১৯ সালের মধ্যেই প্রতিষ্ঠান দুটি তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে ধারণা করা হচ্ছে।
তবে এদিক থেকে কিছুটা পিছিয়ে আছে আইফোন। ফাইভ-জি সাপোর্টেড ফোন আনতে তাদের আরও বেশি সময় লাগবে। ২০২০ সালে ফাইভ-জি সাপোর্টেড আইফোন বাজারে আসতে পারে বলে জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
সি-নেটের প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকেই পাল্টে দেবে ফাইভ-জি। আমাদের চারপাশে যা কিছু রয়েছে সেগুলোর সঙ্গে ইন্টারনেট সংযোগ স্থাপনের মাধ্যমে পুরো চিত্র বদলে দেবে এই প্রযুক্তি।
বলা হচ্ছে, সেলুলার ফোনের চেয়ে ১০০ গুণ এবং ব্রডব্যান্ড সংযোগের চেয়ে ১০ গুণ বেশি দ্রুতগতির হবে ফাইভ-জি প্রযুক্তির ইন্টারনেট। তবে শুধু গতিই নয়, অন্য সব ক্ষেত্রেও এর উন্নতি থাকবে তাক লাগিয়ে দেওয়ার মতো।
এ সম্পর্কে প্রযুক্তি বিশ্লেষক জেফারসন ওয়াং বলেন, ‘আপনি যদি শুধু গতির বিষয়টি নিয়ে ভাবেন তাহলে এটা অন্য কী সব কাজ করতে পারে সেটা বুঝবেন না।’
নিউজওয়ান২৪/জেডএস
- লক করা ফেসবুক প্রোফাইল দেখুন খুব সহজে!
- গুগলের মতে দুনিয়ার `সবচেয়ে নির্বোধ প্রধানমন্ত্রী` মোদি!
- ফোন থেকে ফোনে এমবি পাঠাবেন যেভাবে
- চীন-রাশিয়ার রাডার ফাঁকিতে ব্যর্থ ব্রিটিশ স্টিল্থ
- কম্পিউটার ভাইরাসের ইতিহাস
- দূর করে নিন স্মার্ট ফোন নিয়ে ভুল ধারণাগুলো
- কোনটি শক্তিশালী হাইড্রোজেন বোমা নাকি পারমাণবিক বোমা?
- ‘আগামী ১০০ বছরের মধ্যে পৃথিবী ছাড়তে হবে মানুষকে’
- গোপন চুক্তিতে অ্যান্ড্রয়েডের দাম বাড়িয়েছে গুগল!
- ওলো ফোর জি নেটওয়ার্ক এবার সিলেট
- শীর্ষে রোনালদো
- বিজয়ের মাসে দাম কমালো ওয়ালটনের স্মার্ট ও এলইডি টিভির
- কম্পিউটার রক্ষণাবেক্ষণ (পর্ব-০১)
- আসছে রাজকীয় ২০১৭ ইয়ামাহা এসসিআর৯৫০
- `ত্রিসূর্যা গ্রহ`: যেখানে ঘটে পরপর তিন সূর্যের উদয়-অস্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়