ঢাকা, ১২ জুলাই, ২০২৬
সর্বশেষ:

২০ বয়ফ্রেন্ড থেকে পাওয়া ২০টি আইফোনে হয়ে গেল নিজের বাড়ি!

সাতরং ডেস্ক

প্রকাশিত: ২৩:২২, ১ নভেম্বর ২০১৬   আপডেট: ০১:২৩, ৩ নভেম্বর ২০১৬

ঝিয়াওলি নামের চটপটে স্বভাবের চাইনিজ তরুণি যা করেছেন তা জগতের তাবৎ বয়ফ্রেন্ডকূলকে হতভম্ব করে দেবে। তিনি তার ২০ জন বয়ফ্রেন্ডের কাছে সম্প্রতি আব্দার রাখেন একটি আইফোন-৭ এর জন্য। তবে প্রত্যেকের কাছে এই আব্দার আলাদাভাবে রাখেন তিনি।

নির্দিষ্ট সময়ে ২০ জনের প্রত্যেকেই একটি করে নয়া আইফোন-৭ উপহার দেয় তাকে। তিনি সবগুলো ফোন একটু কম দামে বেঁচে দিয়ে সংগ্রহ করেন ১৩ লাখ ৪৭ হাজার ৫৯০ টাকা (১ লাখ ১৫ হাজার ১০ ইউয়ান)। এরপর ওই টাকায় নিজের এলাকায় কিনে ফেলেন মনপসন্দ একটি বাড়ি।

প্রাউড কিয়াওবা নামের সংবাদ মাধ্যমের ওয়েবসাইট জানায়, সম্প্রতি তার পরিবারের রোজগার কমে যেতে থাকে। ফলে বয়স্ক বাবা-মার ভবিষ্যৎ আশ্রয়ের চিন্তায় বেদিশা হয়ে পড়েন ঝিয়াওলি। তার বা একজন শ্রমিক আর মা গৃহিনী।

সংবাদ মাধ্যমে শুধ নাম ছাড়া ঝিয়াওলির বিস্তারিত কিছুই প্রকাশ করা হয়নি। নিয়ে অবশ্য কিছুটা সন্দেহ দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন- ছেলেরা মেয়েদের হাতের পুতুল কখনো কখনো বনে যায় এটা সত্য, তাই বলে এক সঙ্গে ২০জন ছেলেকে এভাবে বোকা বানাতে পারে কোনো মেয়ে! এটা অসম্ভব। কমপ্লেক্স.কম, বিবিসি 

নিউজওয়ান২৪.কম/আরকে

অর্থ-কড়ি বিভাগের সর্বাধিক পঠিত