১০৯০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারিওয়ালা স্মার্টফোন!
আইটি ডেস্ক
মোবাইল ফোন কোম্পানিগুলো তাদের নিত্যনতুন মডেলের সেটের বৈশিষ্ট্য তুলে ধরার ক্ষেত্রে সাধারণত র্যাম, রম, ক্যামেরা, ডিসপ্লের ক্ষমতা এসব তুলে ধরে থাকে। কিন্তু ব্যাটারির বিষয় এলেই অনেকটা এড়িয়ে যাওয়ার চেষ্টা লক্ষ্য করা যায় প্রায় ক্ষেত্রেই। তবে কোনো সেটের ব্যাটারি দুই হাজারের ওপরে এমএএইচ (মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার) ক্ষমতার হলে সেটাকে বেশ ফলাও করে প্রচার করে থাকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
কিন্তু যদি শোনেন একটি মোবাইল ফোনসেটেই ১০ হাজার ৯০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি রয়েছে? তাও আবার সেটি স্মার্টফোন!
হ্যাঁ, চীনের একটি কোম্পানি ইয়াও৬০০০ প্লাস নামের যে মোবাইলটি বাজারে এনেছে তার ক্ষমতা তেমনি।
আপনারা নিশ্চিতভাবেই ভাবছেন- এত ক্ষমতার বাটারি তার অর্থতো বিশাল ঢাউস সাইজের হবে এই ফোন সেটটি! না, এক্ষেত্রে আপনাদের হতাশ (!) হতে হবে- কারণ এই সেটটির পুরুত্ব মাত্র ১৮.১ মিলিমিটার।
এই ফোনের চমক আরও আছে। মেটাল বডির এই সেটের টিএফটি এইচডি ডিসপ্লের আকার ৫.৫ ইঞ্চি এবং রেজ্যুলেশন ৭২০x১২৮০ পিক্সেল। এতে ১.৫ গিগাবাইটের ৬৪ বিট কোয়াডকোরের এমটি৬৭৩৫ প্রসেসরের এক জিবি র্যা ম রয়েছে। এছাড়া ইন্টারনাল মেমরি হচ্ছে ১৬ জিবি। ৬৪ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করবে এই ফোন। এর ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল আর রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেল।
মোট কথা এটি হচ্ছে একটি ফোর জি স্মার্টফোন। দুইটি সিম ব্যবহার করা যাবে। এর দাম বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১১ হাজার টাকার কিছু বেশি।
নিউজওয়ান২৪.কম/আরকে
- লক করা ফেসবুক প্রোফাইল দেখুন খুব সহজে!
- গুগলের মতে দুনিয়ার `সবচেয়ে নির্বোধ প্রধানমন্ত্রী` মোদি!
- ফোন থেকে ফোনে এমবি পাঠাবেন যেভাবে
- চীন-রাশিয়ার রাডার ফাঁকিতে ব্যর্থ ব্রিটিশ স্টিল্থ
- কম্পিউটার ভাইরাসের ইতিহাস
- দূর করে নিন স্মার্ট ফোন নিয়ে ভুল ধারণাগুলো
- কোনটি শক্তিশালী হাইড্রোজেন বোমা নাকি পারমাণবিক বোমা?
- ‘আগামী ১০০ বছরের মধ্যে পৃথিবী ছাড়তে হবে মানুষকে’
- গোপন চুক্তিতে অ্যান্ড্রয়েডের দাম বাড়িয়েছে গুগল!
- ওলো ফোর জি নেটওয়ার্ক এবার সিলেট
- শীর্ষে রোনালদো
- বিজয়ের মাসে দাম কমালো ওয়ালটনের স্মার্ট ও এলইডি টিভির
- কম্পিউটার রক্ষণাবেক্ষণ (পর্ব-০১)
- আসছে রাজকীয় ২০১৭ ইয়ামাহা এসসিআর৯৫০
- `ত্রিসূর্যা গ্রহ`: যেখানে ঘটে পরপর তিন সূর্যের উদয়-অস্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়