সড়কে প্রাণ গেল দুজনের
নাটোর প্রতিনিধি
ফাইল ছবি
নাটোরের লালপুরে সোমবার রাতে এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। লালপুরের ওয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাগাতিপাড়া উপজেলার শেখপাড়া গ্রামের শাহ আলমের ছেলে জালাল উদ্দিন ও লালপুর উপজেলার ধুপইল গ্রামের মাজরুল ইসলামের ছেলে শরিফ।
লালপুর থানার ওসি মো. নজরুল ইসলাম জুয়েল বলেন, ওই তিন যুবক মোটরসাইকেলে করে ওয়ালিয়া বাজার থেকে ধুপইল গ্রামে যাচ্ছিলেন। তারা ওয়ালিয়া এলাকার শিমুলতলা মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খেঁজুর গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই জালাল ও শরিফ নিহত হন।
এ ঘটনায় আরেক মোটরসাইকেল আরোহী হাফিজুর আহত হন। তাকে লালপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিউজওয়ান২৪/জেডএস
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়