স্থলবন্দরে ১৭ কোটি টাকার রাজস্ব আদায়
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে পণ্য আমদানি স্বাভাবিক থাকায় ফেব্রুয়ারি মাসে ১৭ কোটি ৪৬ লাখ ২৩ হাজার টাকার রাজস্ব আদায় হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে এক কোটি ৯৯ লাখ ২৩ হাজার টাকা বেশি।
২০১৮-২০১৯ অর্থবছরের ফেব্রুয়ারি মাসে মিয়ানমার থেকে পন্য আমদানি করা হয়েছে ৪৪ কোটি ৯৩ লাখ ৬৪ হাজার টাকার। রফতানি করা হয়েছে এক কোটি ৫১ লাখ ৮০ হাজার টাকার পণ্য। এছাড়া শাহপরীর দ্বীপ করিডোর দিয়ে এক হাজার ৯৬০টি গরু, ৮৫১টি মহিষ আমদানি করা হয়েছে।
টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা শংকর কুমার দাশ বলেন, পণ্য আমদানি-রফতানি স্বাভাবিক থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে। আমদানি করা পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো শুটকি, আঁচার, হিমায়িত মাছ, চাউল, কাঠ, বরই, তেতুল ও আদা। রফতানি করা পণ্যের মধ্যে চুল, গেঞ্জি, অ্যালুমিনিয়াম, স্যানিটারি সামগ্রী উল্লেখযোগ্য ছিল।
শংকর কুমার দাশ বলেন, সীমান্ত বাণিজ্য এমন স্বাভাবিক থাকলে রাজস্ব আরো বাড়বে। বাণিজ্যকে আরো গতিশীল করতে ব্যবসায়ী-ক্রেতাদের সহযোগিতা করতে হবে।
নিউজওয়ান২৪/ইরু
আরও পড়ুন
অর্থ-কড়ি বিভাগের সর্বাধিক পঠিত
- বিদ্যুৎ দিতে ব্যর্থ এমপিকে বেঁধে রাখলো গ্রামবাসী!
- তিল রহস্য!
- বিয়ের আসরে কনের সামনেই বরকে চুমু, অতঃপর...
- দক্ষ জনশক্তি: সৌদি বাওয়ানি গ্রুপ-সেনা কল্যাণ সমঝোতা প্রতিস্বাক্ষর
- `মোহাম্মদ` লেখা ভেড়া, ৩ কোটিতেও বেঁচবেন না মালিক!
- গরু ৩ কেজির বেশি মল ছাড়লেই মালিককে গাধার পিঠে চড়িয়ে শাস্তি!
- যেন `ভূত এফএম`-এর গল্প!
- চীনের ‘নিজস্ব বিশ্বব্যাংক’ প্রস্তুত, মাথায় হাত যুক্তরাষ্ট্রের!
- ৫ হাজার ফুট উপর থেকে পড়েও জীবিত!
- প্লেনে পর্নো তারকার সঙ্গে অভিসার, কুয়েতি পাইলট সাসপেন্ড
- বিশাল সম্পদের সন্ধান মিলল মরুভূমির নিচে!
- কনসলের নয়া প্রকল্প উদ্বোধন করলেন মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স
- ইখওয়ান ধ্বংস করে দেয়া হবে: সিসি
- এলিফ্যান্ট সিমেন্ট ডিলারদের সঙ্গে এসকেএস কর্মকর্তাদের বৈঠক
- গর্ভবতী ও প্রসূতিদের জন্য `প্রোফম`

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়