স্ত্রীর মৃত্যুশোক সহ্য করতে না পেরে বন্দুক ঠেকিয়ে আত্মহত্যা
গেরামের খবর
ফাইল ফটো
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় স্ত্রীর মৃত্যুশোকে নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে স্বামী শ্যামল নায়াং আত্মহত্যা করেছেন।
সোমবার গভীর রাতে উপজেলার নকশিয়া পুঞ্জি এলাকায় নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার শ্যামলের স্ত্রী অঞ্জলি মারা যান। স্ত্রী হারানোর শোক সইতে না পেরে সোমবার গভীর রাতে শ্যামল নিজের লাইসেন্সকৃত বন্দুক মাথায় ঠেকিয়ে গুলি করেন।
গুলির শব্দ শুনে পরিবারের সদস্যরা শ্যামলের কক্ষে গিয়ে তার লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন জানান, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
নিউজওয়ান২৪.কম
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়