ঢাকা, ২০ আগস্ট, ২০২৬
সর্বশেষ:

স্ত্রীকে চলে যাচ্ছি বলে ট্রেনে ঝাঁপ!

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪০, ২২ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

‘আর মাত্র ২ মিনিট পরে আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি। তুমি সুখে থাকিও’ মোবাইলে স্ত্রীকে এই কথা বলেন স্বামী ভুলন দাস। আর স্ত্রী তখনো জানতেন না কী হতে যাচ্ছে? ঠিক ৩/৪ মিনিট পরে ফোন দেন স্ত্রী। ততক্ষণে দ্বিখণ্ডিত হয়ে যায় স্বামীর দেহ। দ্রুতগামী একটি ট্রেন এসে এমন হাল করে তার। মৌলভীবাজারের কুলাউড়ায় এই নির্মম ঘটনাটি ঘটে। তিনি স্ত্রীকে ভালো থাকতে বলে দেন চলন্ত ট্রেনে ঝাঁপ।

গত ২০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় কুলাউড়া উপজেলার পৌর এলাকার বিহালা গ্রামের কাছে রেললাইনে এমন মর্মান্তিক ঘটনা ঘটে। 

এদিকে, মৌলভীবাজার জেলার কুলাউড়া রেলওয়ে থানা সূত্রে জানা যায়, মোবাইল নম্বরের সূত্র ধরে রেলওয়ে পুলিশ পরিবারের লোকজনের কাছে খবর দেয়। রাত ৮টায় মরদেহ উদ্ধার করে কুলাউড়া রেলওয়ে থানায় নিয়ে আসে পুলিশ। পরে শুক্রবার সকালে নিহত ভুলনের স্ত্রী জেলা প্রশাসকের অনুমতি নিয়ে এলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করে রেলওয়ে পুলিশ।

রেলওয়ে থানার ওসি আব্দুল মালেক বলেন, পারিবারিক কলেহের জের ধরে আত্মহত্যার ঘটনা ঘটেছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। 

নিউজওয়ান২৪/জেডএস

স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত