ঢাকা, ১২ জুলাই, ২০২৬
সর্বশেষ:

সৌদিতে শিশুখেকো মাসারা আতঙ্ক

ইত্যাদি ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৮, ২০ জুলাই ২০১৬   আপডেট: ১১:০০, ২৫ জুলাই ২০১৬

আজেল পত্রিকায় প্রকাশিত আতঙ্ক ছড়ানো প্রাণী মাসারা’র ছবি

আজেল পত্রিকায় প্রকাশিত আতঙ্ক ছড়ানো প্রাণী মাসারা’র ছবি

সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাইল এলাকায় অদ্ভূত এক মাংসখেকো প্রাণীর আতঙ্ক দেখা দিয়েছে। এই প্রাণীটিন কাছে বিশেষ করে মানব শিশুদের মাংস বেশি প্রিয় বলে জানা গেছে।

আরবীয় পত্রিকা আজেলে বুধবার প্রকাশিত খবরে জানা গেছে, হাইল শহরের বাসিন্দাদের আজব ওই প্রাণী সম্পর্কে সাবধান করা হয়েছে যার মূল শিকার হচ্ছে শিশুরা।

পত্রিকাটি ‘মাসারা’ নামে পরিচিত ওই প্রাণীটির একটি (মৃত) ছবি প্রকাশ করেছে। হাইল এলাকার মরুভূমিতে একদল সৌদি শিকারী ধাওয়া করে ওই প্রাণীটিকে হত্যা করে। পরে তারা একটি অনলাইন গ্রুপে ছবিটি প্রকাশ করে।

ছবির সঙ্গে দেওয়া তথ্যে বলা হয়েছে- প্রাণীটি হায়না ও নেকড়ের শংকর। এর দাঁত অনেক ধারালো এবং অতি দ্রুত ছুটতে পারে। এক লাফে দুই মিটার পাড়ি দেয় ছোটখাট এই মাংসাশী।

অতি দ্রুত স্থান ত্যাগ করতে সক্ষম এই প্রাণীটি সম্প্রতি হাইলের একটি বাসায় চড়াও হয়।

লম্বা নাক, ধারালো দাঁত আর দ্রুতগতি- এই তিন বৈশিষ্ট্যের প্রাণীটি এখন রীতিমতো আতঙ্ক ছড়িয়ে দিয়েছে হাইল ও আশপাশের এলাকায়।

নিউজওয়ান২৪.কম/এসএল

অর্থ-কড়ি বিভাগের সর্বাধিক পঠিত