সেপ্টেম্বরে কমেছে মূল্যস্ফীতি
নিউজ ডেস্ক
ফাইল ছবি
চলতি অর্থবছরের সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৩ শতাংশ। গত বছরের একই মাসে এই হার ছিল ৬ দশমিক ১২ শতাংশ।
মঙ্গলবার একনেক পরবর্তী এক সংবাদ সম্মেলনে বিবিএসের এ তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, সম্প্রতি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও বিশ্ববাজারে এখনো ভোগ্যপণ্যের দাম তেমন একটা বাড়েনি। তাই মূল্যস্ফীতি এখনো কমছে।
খাদ্য খাতে সেপ্টেম্বরে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৪২ শতাংশ, আগস্ট মাসে ছিল ৫ দশমিক ৯৭ শতাংশ। তবে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়েছে। এ খাতে মূল্যস্ফীতি ৪ দশমিক ৭৩ শতাংশ থেকে বেড়ে ৫ দশমিক ৪৫ শতাংশ হয়েছে।
পরিকল্পনা মন্ত্রী জানান, সেপ্টেম্বর মাসে গ্রামাঞ্চলে সাধারণ মূল্যস্ফীতি কিছুটা কমে ৪ দশমিক ৯৯ শতাংশ হয়েছে। আগের মাস আগস্টে এ হার ছিল ৫ দশমিক ০৫ শতাংশ।
আর শহর এলাকায় সাধারণ মূল্যস্ফীতি আগস্টের ৬ দশমিক ২৮ শতাংশ থেকে কমে সেপ্টেম্বরে ৬ দশমিক ২৩ শতাংশ হয়েছে বলেও জানান আ হ ম মুস্তফা কামাল।
নিউজওয়ান২৪/জেডএস
- বিদ্যুৎ দিতে ব্যর্থ এমপিকে বেঁধে রাখলো গ্রামবাসী!
- তিল রহস্য!
- বিয়ের আসরে কনের সামনেই বরকে চুমু, অতঃপর...
- দক্ষ জনশক্তি: সৌদি বাওয়ানি গ্রুপ-সেনা কল্যাণ সমঝোতা প্রতিস্বাক্ষর
- `মোহাম্মদ` লেখা ভেড়া, ৩ কোটিতেও বেঁচবেন না মালিক!
- গরু ৩ কেজির বেশি মল ছাড়লেই মালিককে গাধার পিঠে চড়িয়ে শাস্তি!
- যেন `ভূত এফএম`-এর গল্প!
- চীনের ‘নিজস্ব বিশ্বব্যাংক’ প্রস্তুত, মাথায় হাত যুক্তরাষ্ট্রের!
- ৫ হাজার ফুট উপর থেকে পড়েও জীবিত!
- প্লেনে পর্নো তারকার সঙ্গে অভিসার, কুয়েতি পাইলট সাসপেন্ড
- বিশাল সম্পদের সন্ধান মিলল মরুভূমির নিচে!
- কনসলের নয়া প্রকল্প উদ্বোধন করলেন মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স
- ইখওয়ান ধ্বংস করে দেয়া হবে: সিসি
- এলিফ্যান্ট সিমেন্ট ডিলারদের সঙ্গে এসকেএস কর্মকর্তাদের বৈঠক
- গর্ভবতী ও প্রসূতিদের জন্য `প্রোফম`

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়