সিগারেট খাওয়া নিয়ে মারামারি, নিহত ১
মৌলভীবাজার প্রতিনিধি
ফাইল ছবি
শনিবার রাতে সদর উপজেলায় মৌলভীবাজারের সদরে সিগারেট ভাগ করে খাওয়া নিয়ে মারামারিতে মৌলভীবাজারে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম মোগনু মিয়া (৩৫)। সদর উপজেলার উত্তর জগন্নাথপুর গ্রামের বাসিন্দা এই ব্যক্তি একটি বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সুমন মিয়া ও সেফু মিয়ার সঙ্গে মোগনু মিয়ার কথা কাটাকাটি হয় সিগারেট ভাগ করে খাওয়া নিয়ে। সেই কথা কাটাকাটি গিয়ে পৌঁছায় হাতাহাতিতে। তারপর, এ নিয়ে মারামারি। গাছের ডাল দিয়ে সুমন ও সেফু বেধড়ক পেটায় মোগনুকে। এরপর, অচেতন অবস্থায় মোগনুকে নিয়ে আসা হয় মৌলভীবাজার সদর হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এছাড়া মোগনুর মৃত্যু সম্পর্কে মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা পলাশ রায় বলেন, অচেতন মোগনুকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে জানান।
মৌলভীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমেদ বলেন, পুলিশ মৃতদেহ মর্গে পাঠিয়েছে। এছাড়াও, পুলিশ প্রাথমিক তদন্তে এই হত্যার পেছনে সুমন ও সেফুর সংশ্লিষ্টতা পেয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন সুহেল আহমেদ।
নিউজওয়ান২৪/ইরু
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়