সংরক্ষিত আসনে জামায়াতের ১০ নারী প্রার্থী চূড়ান্ত
নিজস্ব প্রতিবেদক
ছবি: অন্তর্জাল
বাংলাদেশ জামায়াত ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদে প্রাপ্ত আসনের অনুপাতে এবার ৬৮টি আসনের বিপরীতে ১১টি সংরক্ষিত নারী আসন পাবে। এর মধ্যে ১০ জনের নাম চূড়ান্ত করেছে দলটি।
শুক্রবার (১৭ এপ্রিল) দলের ১ সহকারী সেক্রেটারি এ তথ্য নিশ্চিত করে জানান, বাকি একজনসহ ১১ জনের চূড়ান্ত তালিকা ২০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এ তালিকায় দলীয় নেত্রীদের পাশাপাশি বাইরের ২ জনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
চূড়ান্ত তালিকায় থাকা ১০ জনের মধ্যে রয়েছেন মহিলা জামায়াতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, মানবসম্পদ ও আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি এবং নাজমুন্নিছা নিলু।
এছাড়া অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্বে চট্টগ্রাম থেকে মেরিনা সুলতানা, সিলেট থেকে মাহফুজা খানম, বগুড়া অঞ্চল থেকে সাজেদা সামাদ এবং প্রকৌশলী মারদিয়া মমতাজের নাম রয়েছে।
দলের কোটা থেকে জাগপা সভাপতি তাসমিয়া প্রধান এবং এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতুকেও মনোনয়ন দেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানিয়েছে, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চূড়ান্ত করতে দলীয় অভ্যন্তরে আলোচনা ও যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও
- কে হবেন প্রধানমন্ত্রী?
- ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়