শিশুদের ঘুমে ডিভাইস ব্যবহারের প্রভাব খুবই কম
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
বিভিন্ন ডিভাইসে শিশুদের ব্যয় করা সময়ের পরিমাণ তাদের ঘুমের ওপর সামান্য প্রভাব বিস্তার করে। সম্প্রতি অক্সফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণা থেকে এমনটিই জানা গেছে। বিবিসি এক প্রতিবেদনে জানায়, শিশুরা কতক্ষণ ঘুমাবে তার ওপর ডিভাইসের সামান্য প্রভাব রয়েছে।
এর আগের একটি গবেষণায় জানানো হয়েছিল, ডিভাইসে বেশি সময় কাটালে শিশুদের যথাযথ বিশ্রাম নেওয়া হয় না। এ হিসেবে বর্তমান গবেষণা প্রতিবেদনটি প্রায় বিপরীত ফল দিয়েছে।
দেখা যায়, যারা প্রযুক্তি থেকে দূরে থাকে তারা ডিভাইসে সময় কাটানো শিশুদের চেয়ে কিছুটা বেশি ঘুমায়। যারা ডিভাইস ব্যবহার করে না তারা গড়ে ৮ ঘণ্টা ৫১ মিনিট ঘুমায়। অন্যদিকে ডিভাইস ব্যবহারকারীরা ৮ ঘণ্টা ২১ মিনিট ঘুমায়।
এই গবেষণার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্য থেকে নমুনা সংগ্রহ করা হয়। ৬ মাস থেকে ১৭ বছর বয়সী সব মিলিয়ে মোট ৫০ হাজার অংশগ্রহণকারীর মতামতের ভিত্তিতে তৈরি করা হয় এই প্রতিবেদন।
একেবারেই ছোট শিশুদের ক্ষেত্রে তাদের অভিভাবকের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। গবেষণায় অংশগ্রহণকারীদের দুটি প্রশ্ন করা হয়। প্রথম প্রশ্নটি হলো- কম্পিউটার, মোবাইল ফোন, ভিডিও গেম ডিভাইস এবং অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইসে তারা কী পরিমাণ সময় ব্যয় করে।
দ্বিতীয় প্রশ্নটি হলো- টিভিতে অনুষ্ঠানমালা ও অন্যান্য কনটেন্ট দেখতে এবং ভিডিও গেম খেলতে তারা কত সময় ব্যয় করে।
নিউজওয়ান২৪/ইরু
- লক করা ফেসবুক প্রোফাইল দেখুন খুব সহজে!
- গুগলের মতে দুনিয়ার `সবচেয়ে নির্বোধ প্রধানমন্ত্রী` মোদি!
- ফোন থেকে ফোনে এমবি পাঠাবেন যেভাবে
- চীন-রাশিয়ার রাডার ফাঁকিতে ব্যর্থ ব্রিটিশ স্টিল্থ
- কম্পিউটার ভাইরাসের ইতিহাস
- দূর করে নিন স্মার্ট ফোন নিয়ে ভুল ধারণাগুলো
- কোনটি শক্তিশালী হাইড্রোজেন বোমা নাকি পারমাণবিক বোমা?
- ‘আগামী ১০০ বছরের মধ্যে পৃথিবী ছাড়তে হবে মানুষকে’
- গোপন চুক্তিতে অ্যান্ড্রয়েডের দাম বাড়িয়েছে গুগল!
- ওলো ফোর জি নেটওয়ার্ক এবার সিলেট
- শীর্ষে রোনালদো
- বিজয়ের মাসে দাম কমালো ওয়ালটনের স্মার্ট ও এলইডি টিভির
- কম্পিউটার রক্ষণাবেক্ষণ (পর্ব-০১)
- আসছে রাজকীয় ২০১৭ ইয়ামাহা এসসিআর৯৫০
- `ত্রিসূর্যা গ্রহ`: যেখানে ঘটে পরপর তিন সূর্যের উদয়-অস্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়