শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিউজ ডেস্ক
প্রতীকী ছবি
মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে আরিফ (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার পৌরসভার কেরানিবাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরিফ ফরিদপুরের সুন্দরপাশা এলাকা আব্দুল মালেকের ছেলে। সে তার মায়ের সঙ্গে শিবচরে থাকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল আরিফ। এরপর দীর্ঘক্ষণ তাকে না দেখে খোঁজ করতে থাকেন তার মাসহ বাড়ির লোকজন। না পেয়ে সন্দেহ হলে বাড়ির পাশের পুকুরে খোঁজ করা হলে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয় আরিফকে। তাৎক্ষণিক তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আফানুর রহমান আদনান বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
নিউজওয়ান২৪/এমএম
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়