শফিক চৌধুরীর গাড়ি ভাংচুর: ২০ শ্রমিককে আজীবন বহিষ্কার
জেলা সংবাদদাতা
ফাইল ফটো
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর গাড়ি ভাংচুরের সাথে জড়িত থাকার অভিযোগ আলোচিত শ্রমিক নেতা আবু সরকারসহ ২০ জনকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন।
শনিবার দিবাগত রাতে জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: দিলু মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আবু সরকার ছাড়াও বহিষ্কৃত অন্যরা হচ্ছে- মুজিবুর রহমান মুজিব, মো: আমীর উদ্দিন, মো: আনোয়ার খান পাঠান, মো: সোহেল আহমদ, আব্দুস শহিদ, নাজিম উদ্দিন, আব্দুল মতিন, আমিনুল ইসলাম শাহিন, আব্দুল হামিদ, আবু ছায়েম, সাব্বির আহমদ পাখি, মো: সালেক মিয়া, সাব্বির আহমদ, শফিক আহমদ, ফয়ছল মিয়া, মো: জাহাঙ্গীর মিয়া, মো: কালা মিয়া, মো: শফিক মিয়া ও মো: আবুল মিয়া।
উল্লেখ্য, শনিবার বিকেলে পরিবহন ধর্মঘট স্থগিতের পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী পুলিশ কমিশনারের কার্যালয়ে বৈঠক শেষে ওসমানীনগর যাওয়ার উদ্দেশ্যে তার ল্যান্ড ক্রুজার জিপযোগে রওয়ানা হন। তার গাড়ির আগে পুলিশের একটি গাড়ি ছিল।
সোবহানীঘাট মেন্দিবাগ সড়কের মধ্যখানে পৌঁছামাত্র প্রথমে পুলিশের গাড়িতে হামলা হয়। তাকে বহনকারী গাড়ি ঘুরাতে না ঘুরাতে ওই গাড়িতেও ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে শ্রমিকরা। এতে তার গাড়ি ক্ষতিগ্রস্থ হয়।
এঘটনার পর মূল ধারার শ্রমিক নেতারা শ্রমিক নেতা আবু সরকারকে দায়ী করছেন। তারা তাকে গ্রেফতার করে আইনের আওতায়ও নিয়ে আসার আহবান জানিয়েছেন। রাতেই সংগঠন থেকে তাকেসহ বিশজনকে আজীবনের জন্য বহিস্কার করা হয়।
নিউজওয়ান২৪.কম
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ