লোহার পাইপ দিয়ে জেলারের মাথা ফাটালেন কয়েদি!
জেলা সংবাদদাতা
সিলেট: সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ পারভেজ মঈনের মাথা ফাটিয়ে দিয়েছেন এক কয়েদি। বৃহস্পতিবার সকালের এ ঘটনায় আহত মাসুদ পারভেজ মঈনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সিনিয়র জেল সুপার ছগির মিয়া জানান, ঘটনার সময় একটি লোহার পাইপ দিয়ে জেলারের মাথায় আঘাত করেন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি প্রমোদ চন্দ্র দাস (কয়েদী নম্বর ৯২০৪)।
কারাগার সূত্র জানায়, প্রতিদিনের মতো জেলার মাসুদ পারভেজ মঈন কারাগারের প্রধান ফটকের কাছে কেস ডেস্কে বসে বন্দীদের হিসেব করছিলেন। এসময় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি প্রমোদ চন্দ্র দাসও অন্যান্য কয়েদিদের মতো লাইনে বসা ছিল। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে ওই কয়েদি প্রধান কারারক্ষী ও গোয়েন্দা প্রধান মাসুদ পারভেজ মঈনের মাথায় একটি লোহার পাইপ দিয়ে আঘাত করেন। সাথে সাথে কারক্ষীরা এগিয়ে এসে মাসুদ পারভেজ মঈনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
কয়েদির হাতে লোহার পাইপ কোথা থেকে এল তা জানা যায়নি। এছাড়া কী কারণে এমন ঘটনা ঘটালো একজন কয়েদি তাও জানা যায়নি।
ঘটনার পর প্রমোদ চন্দ্রকে আটক করে কারাগারের সেলে রাখা হয়। অপরদিকে, আহত জেলার মঈনের মাথায় ৭টি সেলাই দেওয়া হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের দিরাই উপজেলার একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয় প্রমোদের। ২০০৪ সালের ১৯ মে থেকে তিনি সিলেট কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করছেন।
হামলার ঘটনায় ডেপুটি জেলার নুর মোহাম্মদ সোহেল বাদী হয়ে সিলেট কোতোয়ালী থানায় প্রমোদ চন্দ্রের বিরুদ্ধ মামলা করেছেন।
নিউজওয়ান২৪.কম/এসএ
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়