ঢাকা, ৩০ জুন, ২০২৬
সর্বশেষ:

লতিফ সিদ্দিকীর গাড়ি বহরে হামলার ঘটনায় আটক ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩০, ১৯ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশনের তৃতীয় দিনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকীর গাড়ি বহরে হামলার ঘটনায় চার হামলাকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ইছাপুর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, গোহালিয়াবাড়ি ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদারের ছেলে মো. সালাহউদ্দিন তালুকদার, একই এলাকার মৃত আব্দুস সাত্তার আকন্দের ছেলে মারুফ হোসেন আকন্দ, হাজী মো. ইমান আলী প্রামাণিকের ছেলে আব্দুল লতিফ প্রামাণিক ও আবুল হোসেন ড্রাইভারের ছেলে মো. জয়নাল আবেদীন।

এ বিষয়েকালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন জানান, রিটার্নিং কর্মকর্তার কাছে লতিফ সিদ্দিকী অভিযোগ দাখিল করার প্রেক্ষিতে প্রাথমিক তদন্ত শেষে তাদেরকে আটক করা হয়েছে।

গত রোববার সকালে উপজেলার গোহালিয়া ইউনিয়নের সড়াতৈল এলাকায় নির্বাচনী প্রচারণার সময় লতিফ সিদ্দিকীর কর্মী সমর্থকদের ওপর হামলা ও চারটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পর তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে কর্মী-সমর্থকদের নিয়ে ওই দিন দুপুর থেকে আমরণ অনশন পালন করছেন।

আমরণ অনশনের তৃতীয় দিনে আবদুল লতিফ সিদ্দিকী অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার অনশনের তৃতীয় বৃষ্টি শুরু হলে লতিফ সিদ্দিকীকে জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় স্থানান্তর করা হয়। তার শারীরীক অবস্থার অবনতি হওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তার নির্দেশে ৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মেডিকেল বোর্ড সার্বক্ষণিক লতিফ সিদ্দিকীর শারীরিক অবস্থার খোঁজখবর রাখছে।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত