ঢাকা, ১২ জুলাই, ২০২৬
সর্বশেষ:

রোমে বিজ্ঞান সম্মেলনে গিয়ে অসুস্থ স্টিফেন হকিং

বিজ্ঞান ডেস্ক

প্রকাশিত: ১০:০৪, ৩ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০২:৪৪, ৮ ডিসেম্বর ২০১৬

স্টিফেন হকিং                 -ফাইল ফটো

স্টিফেন হকিং -ফাইল ফটো

হঠাৎ অষুস্থ হয়ে পড়ায় বিশেষ হুইলচেয়ার নির্ভর ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংকে হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার তাকে ইতালির রোমের জেমেল্লি হাসপাতালে নেওয়া হয়।

৭৪ বছর বয়সী এই বিজ্ঞানী রোমে অবস্থিত পন্টিফিকেল অ্যাকাডেমি অব সায়েন্সেসে আয়োজিত বিজ্ঞান সম্মেলনে যোগ দিতে রোমে গিয়েছিলেন।

হাসপাতালে নিতে হলেও আলোচিত মহাবিশ্বতত্ত্ববিদ হকিংয়ের অবস্থা ততোটা নাজুক নয় বলে জানা গেছে।

গত সোমবার ভ্যাটিকানে ক্যাথলিক খ্রিস্টানদের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেন হকিং। গত ২৫ নভেম্বর ভ্যাটিকানে বিশ্বব্রহ্মাণ্ডের উৎপত্তি বিষয়ক তত্ত্ব ও তথ্য নিয়ে বক্তৃতা করেন তিনি।

ভ্যাটিকান সিটি সূত্র ও হকিংয়ের ব্যক্তিগত সূত্র জানায়, বিজ্ঞানীর শারীরিক অবস্থা গুরুতর না হলেও তিনি ও তার সফরসঙ্গীদের শনিবার রোম ছাড়ার নির্ধারিত সূচিতে অপরিবর্তন হয়েছে।

‘এ ব্রিফ হিস্টরি অব টাইম’ রচয়িতা ও ‘বিগ ব্যাং’ তত্ত্বের প্রবক্তা এই বিশ্বখ্যাত তাত্ত্বিক পদার্থবিদ ২১ বয়স থেকে দুরারোগ্য ‘মোটর নিউরন’ রোগে (amyotrophic lateral sclerosis) আক্রান্ত হয়ে অচলপ্রায় অবস্থায় পতিত হন। তিনি কম্পিউটার প্রোগ্রাম করা বিশেষ ব্যবস্থায় নিজের ভাব ও বক্তব্য প্রকাশ করে থাকেন। শারীরিক প্রতিবন্দ্বীতার শিকার হকিং নিজের চলাচলের সুবিধার জন্য দুজন নার্সসহ চারজন সঙ্গী নিয়ে ভ্রমন করে থাকেন। ফক্সনিউজ, রয়টার্স, বিজনেসইনসাইডা

নিউজওয়ান২৪.কম/এসএল

মোবাইল-পিসি-টেক বিভাগের সর্বাধিক পঠিত