রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন ফের পেছাল
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না করায় দাখিলের তারিখ আবারও পিছিয়ে আগামী ২১ মে দিন ধার্য করেছেন আদালত।
এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া ৩৩ বারের মতো পেছালো।
বুধবার (১৭ এপ্রিল) মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন সিআইডি পুলিশ প্রতিবেদন দাখিল করেনি।
এ জন্য ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী প্রতিবেদন দাখিলের পরবর্তী ওই দিন ধার্য করেন।
আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে যায়। স্থানান্তরিত এসব টাকা ফিলিপাইনে পাঠানো হয়।
ধারণা করা হয়, দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় এ অর্থ পাচার করা হয়েছে। রিজার্ভের এ অর্থ চুরি যাওয়ার ঘটনায় বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা বাদী হয়ে ওই বছরের ১৫ মার্চ রাজধানীর মতিঝিল থানায় মামলাটি করেন।
মামলায় সরাসরি কাউকে আসামি করা হয়নি। পর দিন ১৬ মার্চ মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান বর্তমানে মামলাটি তদন্ত করছেন।
নিউজওয়ান২৪/ইরু
- বিদ্যুৎ দিতে ব্যর্থ এমপিকে বেঁধে রাখলো গ্রামবাসী!
- তিল রহস্য!
- বিয়ের আসরে কনের সামনেই বরকে চুমু, অতঃপর...
- দক্ষ জনশক্তি: সৌদি বাওয়ানি গ্রুপ-সেনা কল্যাণ সমঝোতা প্রতিস্বাক্ষর
- `মোহাম্মদ` লেখা ভেড়া, ৩ কোটিতেও বেঁচবেন না মালিক!
- গরু ৩ কেজির বেশি মল ছাড়লেই মালিককে গাধার পিঠে চড়িয়ে শাস্তি!
- যেন `ভূত এফএম`-এর গল্প!
- চীনের ‘নিজস্ব বিশ্বব্যাংক’ প্রস্তুত, মাথায় হাত যুক্তরাষ্ট্রের!
- ৫ হাজার ফুট উপর থেকে পড়েও জীবিত!
- প্লেনে পর্নো তারকার সঙ্গে অভিসার, কুয়েতি পাইলট সাসপেন্ড
- বিশাল সম্পদের সন্ধান মিলল মরুভূমির নিচে!
- কনসলের নয়া প্রকল্প উদ্বোধন করলেন মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স
- ইখওয়ান ধ্বংস করে দেয়া হবে: সিসি
- এলিফ্যান্ট সিমেন্ট ডিলারদের সঙ্গে এসকেএস কর্মকর্তাদের বৈঠক
- গর্ভবতী ও প্রসূতিদের জন্য `প্রোফম`

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but...
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়