রাজবাড়ীতে ভুয়া ডিগ্রিধারী ডাক্তার আটক
রাজবাড়ী প্রতিনিধি
ছবি সংগৃহীত
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুরের কোলারহাটে থেকে নূরুল ইসলাম রনি (৩০) নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে র্যাব।
শনিবার দুপুর সোয়া ১২টার দিকে কোলারহাট বাজার এলাকায় থেকে তাকে আটক করা হয়।
দুপুর পৌনে ২টার দিকে র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আটক রনি জেলার কালুখালী উপজেলার কলকলিয়া এলাকার হোসেন আলী বিশ্বাসের ছেলে।
ফরিদপুর র্যাব-৮ এর ২নং কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, ফরিদপুর র্যাব-৮ এর একটি অভিযানিক দল দুপুরে কোলারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ভুয়া ডাক্তার নূরুল ইসলাম রনিকে আটক করেছে। চিকিৎসা শাস্ত্রে কোনো প্রকার ডিগ্রিধারী না হয়েও ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে দাঁতের বিভিন্ন ধরণের জটিল রোগের চিকিৎসা দিয়ে আসছেন।
এছাড়া তার ব্যবহৃত ভিজিটিং কার্ডে নিজের নামের প্রথমে ডাক্তার এবং নামের শেষে ডিগ্রি আকারে এইচডিআইডি (যা আদৌ কোনো চিকিৎসা বিষয়ক ডিগ্রি নয়) লিখে প্রতারণা করে আসছিল। মাত্র এইচএসসি পাস করে নিজেকে দন্ত বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে এভাবে সাধারণ জনগণকে প্রতারণা করে আসছিলেন।
কতিপয় ভুক্তভোগীর অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে কোলারহাট বাজার এলাকায় বিশ্বাস ডেন্টাল কেয়ার নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এই ভুয়া ডাক্তার নুরুল ইসলাম রনিকে আটক করা হয়।
এসময় তার চেম্বার থেকে বিপুল পরিমাণ ভিজিটিং কার্ড, প্রেসক্রিপশন, দন্ত চিকিৎসার কাজে ব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়। আটক রনিকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে র্যাব বাদী হয়ে মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছে। নিউজওয়ান২৪/এমএম
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়