রাজবাড়ীতে বাসচাপায় ২ স্কুলছাত্রী নিহত
নিউজ ডেস্ক
ফাইল ছবি
রাজবাড়ীর গোয়ালন্দে শনিবার দুপুরে দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে বাসচাপায় দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহত জাকিয়া আক্তার কেয়া দৌলতদিয়া ইউপির উম্বার কাজীর পাড়ার জামাল শেখের মেয়ে ও চাঁদনী যদু ফকীরের পাড়ার সালাম মণ্ডলের মেয়ে। তারা দু’জনই দৌলতদিয়া মডেল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী।
দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ শহিদুল ইসলাম জানান, দুপুরে স্কুলে নবম শ্রেণির মূল্যায়ন পরীক্ষা ছিল। কেয়া ও চাঁদনী পরীক্ষার জন্য স্কুলে আসছিল। স্কুলের সামনে সড়ক পার হওয়ার সময় দৌলতদিয়া থেকে ফরিদপুরগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে চাঁদনী ঘটনাস্থলে মারা যায়। কেয়াকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে উঠানো হলে সেও মারা যায়।
আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ জানান, স্কুল ছাত্রীদের মরদেহ দু’টি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
নিউজওয়ান২৪/এএস
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ