ঢাকা, ২৭ জুন, ২০২৬
সর্বশেষ:

রাজধানীতে ৯ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৫, ৪ মার্চ ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। দিয়াবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে সোমবার সকালে র‍্যাবের গণমাধ্যম শাখা থেকে খুদে বার্তায় জানানো হয়।

র‌্যাবের দাবি, গ্রেফতারকৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ডাকাত দলের হোতা স্বাধীনও রয়েছে।

নিউজওয়ান২৪/ইরু

আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত