রংপুরে কৃমিনাশক ওষুধ খেয়ে ১০ শিক্ষার্থী অসুস্থ
রংপুর প্রতিনিধি
ফাইল ছবি
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় কৃমিনাশক ওষুধ খেয়ে ১০ শিক্ষার্থী অসুস্থ হয়েছে।
এদের মধ্যে ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মহিপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ২১তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে শনিবার মহিপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। ট্যাবলেট খেয়ে ওই বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
এদের মধ্যে গুরুতর অসুস্থ ছয়জনকে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। এরা হলো- ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী আজমিরা, জুলেখা ও সুমনা।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গওছুল আজম বলেন, ছয় শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখন শঙ্কামুক্ত।
নিউজওয়ান২৪/এমএম
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়