মৌলভীবাজারে বজ্রপাতে দুই জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
মৌলভীবাজারে বজ্রপাতে সাদিয়া বেগম (১০) ও মুন্নী বেগম (৪) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৯টার দিকে র কমলগঞ্জ উপজেলার পতনউষার মহিলা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
নিহত সাদিয়া ও মুন্নী পতনঊষার ইউনিয়নে উত্তর পতনউষার গ্রামের জুনেদ মিয়ার মেয়ে। তাদের মধ্যে সাদিয়া মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী বলে জানা যায়।
এ ঘটনায় একই এলাকার আখলুছ মিয়ার দুই মেয়ে নাহিদা বেগম (৬), তানিয়া বেগম (৪) গুরুতর আহত হয়েছে। তারা মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত দুই বোনকে দাফনে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে বলেও জানান পতনউষার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারায়ণ মল্লিক।
নিউজওয়ান২৪/ইরু
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়