মোবাইল নেটের প্যাকেজ সর্বনিম্ন ৩ দিন: বিটিআরসি
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
মোবাইল ফোন সেবায় স্বল্পমেয়াদী ইন্টারনেট ও ভয়েস (কথা বলা) প্যাকেজের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
রোববার (২৭ জানুয়ারি) সংস্থাটি জানিয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ইন্টারনেট ও ভয়েস কলের ক্ষেত্রে সব প্রকার প্যাকেজ, অফার বা বান্ডেলের মেয়াদ হবে ন্যূনতম তিন দিন।
এর আগে গত মাসের শুরুতে মোবাইল অপারেটরগুলোকে দেয়া এক নির্দেশনায় বিটিআরসি প্যাকেজের সর্বনিম্ন মেয়াদ ৭ দিন করার নির্দেশ দিয়েছিল। একই নির্দেশনায় প্যাকেজের সর্বোচ্চ মেয়াদ নির্ধারণ করা হয়েছিল ৩০ দিন। অবশ্য নতুন নির্দেশনায় সর্বোচ্চ মেয়াদ নিয়ে কিছু বলা হয়নি।
বিটিআরসি ২৪ জানুয়ারি নতুন নির্দেশনা জারি করে। এতে বলা হয়েছে, একজন গ্রাহক ‘পে পার ইউজ’ প্রক্রিয়ায় সর্বোচ্চ ৫ টাকার ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। নির্ধারিত সীমা অতিক্রান্ত হলে তাকে প্যাকেজ কিনতে হবে। স্বয়ংক্রিয়ভাবে চালু বা অটো–রিনিউ অপশন চালু থাকলে মেয়াদ বা পরিমাণ উত্তীর্ণ হওয়ার পরই প্যাকেজটি নতুন করে চালু হয়ে যাবে। রোববার থেকে এই দুই নির্দেশনা চালু হওয়ার কথা।
বিটিআরসি গত মাসে যে নির্দেশনা জারি করে, তা নিয়ে আপত্তি ছিল মোবাইল অপারেটরগুলোর। তাদের দাবি, তাদের আয়ের একটি বড় উৎস স্বল্পমেয়াদী প্যাকেজ। এরপর বিটিআরসির সঙ্গে মোবাইল অপারেটরগুলোর বৈঠক হয়। বিটিআরসির কর্মকর্তারা গত ১৬ জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জানান, ২৭ জানুয়ারির পর থেকে ৭ দিনের কম মেয়াদের কোনো ইন্টারনেট প্যাকেজ থাকবে না। এর আগের নির্দেশনায় প্যাকেজের পরিমাণ কমিয়ে ৩৫টিতে নামিয়ে আনতে বলা হয়েছিল। নতুন নির্দেশনায় বলা হয়েছে, প্যাকেজের সংখ্যা নিয়ে পরে নির্দেশনা জারি করা হবে।
নিউজওয়ান২৪/আ.রাফি
- লক করা ফেসবুক প্রোফাইল দেখুন খুব সহজে!
- গুগলের মতে দুনিয়ার `সবচেয়ে নির্বোধ প্রধানমন্ত্রী` মোদি!
- ফোন থেকে ফোনে এমবি পাঠাবেন যেভাবে
- চীন-রাশিয়ার রাডার ফাঁকিতে ব্যর্থ ব্রিটিশ স্টিল্থ
- কম্পিউটার ভাইরাসের ইতিহাস
- দূর করে নিন স্মার্ট ফোন নিয়ে ভুল ধারণাগুলো
- কোনটি শক্তিশালী হাইড্রোজেন বোমা নাকি পারমাণবিক বোমা?
- ‘আগামী ১০০ বছরের মধ্যে পৃথিবী ছাড়তে হবে মানুষকে’
- গোপন চুক্তিতে অ্যান্ড্রয়েডের দাম বাড়িয়েছে গুগল!
- ওলো ফোর জি নেটওয়ার্ক এবার সিলেট
- শীর্ষে রোনালদো
- বিজয়ের মাসে দাম কমালো ওয়ালটনের স্মার্ট ও এলইডি টিভির
- কম্পিউটার রক্ষণাবেক্ষণ (পর্ব-০১)
- আসছে রাজকীয় ২০১৭ ইয়ামাহা এসসিআর৯৫০
- `ত্রিসূর্যা গ্রহ`: যেখানে ঘটে পরপর তিন সূর্যের উদয়-অস্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়