মেহেরপুরে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
মেহেরপুর প্রতিনিধি
ফাইল ছবি
মেহেরপুর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে এনামুল হক এনা (৪২) নামে একজন নিহত হয়েছেন। ডিবি পুলিশ বলছে, নিহত এনামুল একজন মাদক ব্যবসায়ী।
সোমবার (৫ নভেম্বর) রাত আড়াইটার দিকে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। এ সময় ডিবির তিন সদস্য আহত হয়েছেন। ডিবির দাবি, এনা মাদকবিক্রেতা ছিলেন।
সোমবার (৫ নভেম্বর) রাত আড়াইটার দিকে মেহেরপুর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। নিহত এনামুল হক সদর উপজেলার শ্যামপুর গ্রামের মৃত তোয়াজ আলীর সন্তান। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও ৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে।
এনামুল হক সদর উপজেলার শ্যামপুর গ্রামের মৃত তোয়াজ অালীর ছেলে। আহত তিন ডিবি সদস্য হলেন- সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম, কনস্টেবল সোহাগ মিয়া ও মাসুদ হাসান।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ওবায়দুর রহমান জানান, মাদক পাচারের জন্য নিশ্চিন্তপুর গ্রামের বটতলায় একদল মাদক ব্যবসায়ী ফেনসিডিল জড়ো করেছে- এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। ডিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। এতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম, কনস্টেবল সোহাগ মিয়া ও মাসুদ হাসান আহত হন।
আত্মরক্ষার্থে ডিবির সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় এনামুলকে পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিক তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ডিবি সদস্যদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি জানান, এনামুল হক এনা এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যাসহ ৮টি মামলা রয়েছে।
ওসি আরও জানান, এনামুলের লাশ মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে।
নিউজওয়ান২৪/এমএস
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়