মিন্নির বিরুদ্ধে অভিযোগপত্র মনগড়া: আইনজীবী
নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বরগুনা আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির বিরুদ্ধে পুলিশের দেয়া অভিযোগপত্র (চার্জশিট) মনগড়া উপন্যাস বলে মন্তব্য করেছেন তার আইনজীবী জেড আই খান পান্না।
রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে নিজ চেম্বারে আইনজীবী জেড আই খান পান্না সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
এ সময় তার পাশে মিন্নি এবং মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর, নানা জাকির শিকদার উপস্থিত ছিলেন।
মিন্নির সাক্ষাতের উদ্দেশে জানতে চাইলে জেড আই খান পান্না বলেন, চিকিৎসকের পরামর্শের বিষয় আছে। আইনজীবীর সঙ্গে পরামর্শের বিষয় আছে।
তিনি বলেন, মূল আসামিদের এ মামলা থেকে অব্যাহতি দেয়ার জন্য এ ধরনের কারবার করা হয়েছে। এ চার্জশিট জজ মিয়া এবং জাহালমের আরেকটা সংস্করণ বলেও মন্তব্য করেন তিনি।
‘১৬৪ ধারার যে জবানবন্দি আমি তা কোর্টে বসেই দেখেছি। আপিল বিভাগের চেম্বার জজ আদালত যখন আমাদের দেখতে দিয়েছিল তখন এক নজর দেখেছি। সেটাও একটা উপন্যাস।’
এটি প্রত্যাহারের আবেদন করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, মিন্নি কারাগারে থেকেই প্রত্যাহারের আবেদন করেছে।
মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, রিমান্ডে মিন্নিকে নির্যাতন করা হয়েছে। তার হাঁটুতে ব্যথা। তার জয়েন্টে জয়েন্টে ব্যথা। এ কারণে তাকে চিকিৎসকের কাছে দেখাতে নিয়ে এসেছি।
তিনি বলেন, রিমান্ডের সময় পুলিশ ওর মাথায় পিস্তল ধরেছে। নির্যাতন করেছে। ভয়ভীতি দেখিয়েছে। এরপর থেকেই ও বিষণ্নতায় ভুগছে।
এর আগে সকালে মিন্নি তার বাবাসহ সুপ্রিম কোর্টে আসেন। আগের দিন বরগুনা থেকে তারা ঢাকার উদ্দেশে রওনা দেন।
নিউজওয়ান২৪.কম/এমজেড
- কুমিল্লার এক মামলায় জামিন পেলেন খালেদা
- জঙ্গি অর্থায়ন: শাকিলার জামিন ২০ মার্চ পর্যন্ত স্থগিত
- আবরার হত্যা: কারাগারে ‘পিটুনি-সম্বর্ধনা’ অনিককে
- ফাঁসির মঞ্চ নেই ফেনীতে: কুমিল্লা-চট্টগ্রাম জেলে যাবে রাফির খুনিরা
- জামিন আবেদন নাকচ, ‘শিক্ষা প্রতিমন্ত্রী’ কারাগারে
- কারাগারে নেয়া হচ্ছে খালেদাকে
- খসরুর জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ
- অরিত্রীর আত্মহত্যা: মামলার প্রতিবেদন ৯ জানুয়ারি
- ৩০ বিচারকের হোম কোয়ারেন্টাইন শেষ, সুস্থ আছেন সবাই
- ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান, হাইকোর্টের রায়
- রেনু হত্যায় গুজব রটনাকারী রিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- তামিমার দেশত্যাগ আটকাতে আগের স্বামীর চিঠি
- ঐতিহাসিক ৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণা
- প্রেমিক সৈকত যে কারণে রুম্পাকে হত্যা করে বলে সন্দেহ পুলিশের
- পাপিয়াকাণ্ডে মানবজমিন সম্পাদকসহ ৩২ জনের বিরুদ্ধে এমপির মামলা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়