মানিকগঞ্জে ট্রাকচাপায় শ্রমিক নিহত
মানিকগঞ্জ প্রতিনিধি
ফাইল ছবি
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ট্রাক মেরামত করতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে হাসান (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাসানের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায়। গোলড়া বাসস্ট্যান্ডে ফরহাদ মিস্ত্রির গ্যারেজে কাজ করতেন হাসান।
গোলড়া বাসস্ট্যান্ড এলাকার এক ব্যবসায়ী জানান, রাতে পণ্যবোঝাই একটি ট্রাক জগের মাধ্যমে উঁচু করে ট্রাকের নিচে মেরামতের কাজ শুরু করেন হাসান। এর কিছুক্ষণ পর হুট করে জগের বাতাস বের হয়ে ট্রাক নিচু হতে শুরু করে। টের পেয়ে হাসান কাজ বাদ দিয়ে দ্রুত ট্রাকের নিচ থেকে বের হয়ে দূরে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। এসময় পণ্যবোঝাই ট্রাকটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোলড়া হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন জানান, ঘটনাস্থল থেকে হাসানের লাশটি উদ্ধার করা হয়েছে।
নিউজওয়ান২৪
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়