ঢাকা, ২৫ জুন, ২০২৬
সর্বশেষ:

মাদকবিরোধী অভিযানে আটক ১০৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৭, ১১ এপ্রিল ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির দায়ে ১০৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১০ এপ্রিল) বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১৭০৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬১৩.২ গ্রাম ২০০০ পুরিয়া হেরোইন, ৩ কেজি ৮৮০ গ্রাম ৫ পুরিয়া গাঁজা, ২৫টি নেশাজাতীয় ইনজেকশন ও ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এবিষয়ে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬৬টি মামলা দায়ের করা হয়েছে।

নিউজওয়ান২৪/ইরু

আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত