মাইক্রোবাসের ধাক্কায় সড়কে প্রাণ হারাল দুজন
নিউজ ডেস্ক
ফাইল ছবি
ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের রায়গঞ্জে কালিকাপুরে মাইক্রোবাস ও অটোভ্যানের মুখামুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো এক নারী আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার ভোরে উপজেলার কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভ্যানচালক উপজেলার ঘুড়কা ইউনিয়নের হারনী গ্রামের কাদের আলীর ছেলে আমজাদ হোসেন ও ভ্যানযাত্রী মোড়দিয়া গ্রামের ময়দান আলীর মেয়ে শান্তনা খাতুন।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, শুক্রবার ভোরে ভ্যানে করে স্পিনিং মিলে যাচ্ছিলেন ২ নারী শ্রমিক। তারা কালিকাপুর এলাকায় পৌঁছালে বিপরীতগামী একটি মাক্রোবাসের সঙ্গে মুখামুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক আমজাদ হোসেন মারা যান।
স্থানীয়রা ভ্যানে থাকা ২ নারীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে শান্তনা খাতুন মারা যান।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, জানতে পেরেছি ভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে দুইজন মারা গেছেন।
নিউজওয়ান২৪/জেডএস
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়