ভোটকেন্দ্রে সংঘর্ষে পুলিশ গুলিবিদ্ধ
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রে দখলে বাঁধা দিতে গেলে সংঘর্ষে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার সকাল ৯টার দিকে পূর্ব চন্দনাইশ প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত পুলিশ কনস্টেবলের নাম ফরহাদ হোসেন। এ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করে দেওয়া হয়েছে।
চন্দনাইশ থানার ওসি কেশব চক্রবর্তী বলেন, ফরহাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পূর্ব চন্দনাইশ প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মতিন জানান, সকালে একটি পক্ষ বুথে ঢুকে জোর করে ব্যালটে সিল মারতে চেষ্টা করে। এ সময় পুলিশ বাঁধা দিতে গেলে সংঘর্ষে এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়। এ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করে দেওয়া হয়েছে।
চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এ কে এম নাজিমউদ্দিন এবং দলের বিদ্রোহী প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার।
রোববার তৃতীয় দফায় দেশের ১১৭ উপজেলায় ভোটগ্রহণ চলছে। সকাল আটটায় শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।
নিউজওয়ান২৪/ইরু
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়