ভোট কেন্দ্রে নৌকার এজেন্টের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
টাঙ্গাইলের সখীপুরে ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইউপি সদস্য আজহারুল ইসলাম রাজা (৪০) মারা গেছেন। রবিবার সকাল সাড়ে নয়টায় উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের যোগিরকোপা ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।
তিনি ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। তিনি নৌকা প্রতীকের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
যোগিরকোপা পূর্বপাড়া এবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার পার্থ সারথী গোস্বামী বলেন, ওই ইউপি সদস্য এজেন্ট দায়িত্ব পালনকালে সকাল সাড়ে নয়টায় ভোট কেন্দ্রে জ্ঞান হারিয়ে ফেলেন।
অসুস্থ অবস্থায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর জরুরি বিভাগের চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। বহেড়াতৈল ইউপি চেয়ারম্যান গোলাম ফেরদৌস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজওয়ান২৪/ইরু
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়