ভুয়া বিদ্যুৎবিলে ক্ষুব্ধ ইন্ডিয়ান বাড়িতে ওড়ালেন পাকিস্তানি পতাকা!
সাতরং ডেস্ক
প্রতীকি চিত্র
মাত্রাতিরিক্ত বিদ্যুৎ-পানির বিলে হতাশ-ক্রুদ্ধ এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। কারণ, তিনি তার ক্ষোভ প্রকাশে যে কায়দা নিয়েছিলেন তা সরাসরি রাষ্ট্রদোহের পর্যায়ে পড়ে।
কানপুরের বাসিন্দা ওই ব্যক্তি সম্প্রতি তার বাড়িতে চির ভারত বৈরী দেশ পাকিস্তানের পতাকা উড়িয়ে দেয়।
অদ্ভূত আর বিপজ্জনক কায়দায় সরকারি প্রতিষ্ঠান-কর্মীদের অনাচারের প্রতিবাদকারী এই ব্যক্তি কানপুর জেলার সিসামাউ এলাকার বাসিন্দা চন্দ্রপাল সিং (৩৬)। রাষ্ট্রদোহের অভিযোগ গত শুক্রবার তাকে গ্রেপ্তার করে পুলিশ।
তার অভিযোগ, অতিরিক্ত বিল আসায় বিষয়টি নিয়ে তিনি সরকারে সংশ্লিষ্ট দপ্তরে ছুটাছুটি করে হয়রান-পেরেশান হয়ে শেষে এমন সিদ্ধান্ত নেন।
অপরদিকে রাষ্ট্র ও স্থানীয় জেলা প্রশাসনের বিরুদ্ধে তার এমন অচিন্ত্যনীয় প্রতিবাদের প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরঙ্গ দল বিক্ষোভ করেছে তার বাড়ির সামনে।
প্রসঙ্গত, ভারত শাসিত কাশ্মিরে স্বাধীনতাকামী কাশ্মিরিরা বা মানবাধিকারকর্মীরা মাঝেমধ্যে এমন প্রতিবাদি ভূমিকায় অবতীর্ণ হয়। কিন্তু এই ঘটনাটি আলাদা। কারণ, প্রতিবাদী কোনো কাশ্মিরবাসী নয়।
এ বিষয়ে স্থানীয় সিসামাউ পুলিশ স্টেশনের কর্মকর্তা ধর্মেন্দ্র সিং জানান, দেশদ্রোহ এবং দাঙ্গা বাঁধানোর চেষ্টার অভিযোগে চন্দ্রপাল সিংয়ের বিরুদ্ধে এফআইআর দাখিল করা হয়েছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
তবে চন্দ্রপাল দাবি করেছেন, তার কষ্টের বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণে তিনি একাজ করেছেন।
প্রসঙ্গত, একই সীমানার চিরবৈরী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যকার সম্পর্ক এখন দা-কুমড়ো পর্যায়ে রয়েছে। ভারত শাসিত কাশ্মিরের সেনাশিবিরে আত্মঘাতি জঙ্গি হামলায় ১৯ ভারতীয় সেনা নিহতের ঘটনার জের ধরে দুই প্রতিবেশীর সম্পর্ক চরম পর্যায়ে রয়েছে এখন। ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য ডন
নিউজওয়ান২৪.কম/একে
- বিদ্যুৎ দিতে ব্যর্থ এমপিকে বেঁধে রাখলো গ্রামবাসী!
- তিল রহস্য!
- বিয়ের আসরে কনের সামনেই বরকে চুমু, অতঃপর...
- দক্ষ জনশক্তি: সৌদি বাওয়ানি গ্রুপ-সেনা কল্যাণ সমঝোতা প্রতিস্বাক্ষর
- `মোহাম্মদ` লেখা ভেড়া, ৩ কোটিতেও বেঁচবেন না মালিক!
- গরু ৩ কেজির বেশি মল ছাড়লেই মালিককে গাধার পিঠে চড়িয়ে শাস্তি!
- যেন `ভূত এফএম`-এর গল্প!
- চীনের ‘নিজস্ব বিশ্বব্যাংক’ প্রস্তুত, মাথায় হাত যুক্তরাষ্ট্রের!
- ৫ হাজার ফুট উপর থেকে পড়েও জীবিত!
- প্লেনে পর্নো তারকার সঙ্গে অভিসার, কুয়েতি পাইলট সাসপেন্ড
- বিশাল সম্পদের সন্ধান মিলল মরুভূমির নিচে!
- কনসলের নয়া প্রকল্প উদ্বোধন করলেন মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স
- ইখওয়ান ধ্বংস করে দেয়া হবে: সিসি
- এলিফ্যান্ট সিমেন্ট ডিলারদের সঙ্গে এসকেএস কর্মকর্তাদের বৈঠক
- গর্ভবতী ও প্রসূতিদের জন্য `প্রোফম`

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়