বয়লার বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
ফাইল ছবি
বুধবার রাতে বয়লার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন তিন শ্রমিক। নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পনগরীতে এই ঘটনা ঘটে।
বর্তমানে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে(ঢামেক) ভর্তি করা হয়েছে। উপজেলার শাসনগাঁ এলাকায় এশিয়ান টেক্সটাইল মিলে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মোস্তাফা, মোক্তার হোসেন ও সোহেল।
ফতুল্লা মডেল থানার ওসি এসএম মঞ্জুর কাদের বলেন, এশিয়ান টেক্সটাইল মিলে রাতের শিফটে শ্রমিকরা কাজ করছিল। এসময় বিকট শব্দে বয়লার বিস্ফোরণ হলে গরম পানিতে শ্রমিকরা দগ্ধ হন। তিন শ্রমিককে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বলেন, দগ্ধ তিনজনকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।
নিউজওয়ান২৪/জেডএস
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়