ঢাকা, ১৪ জুলাই, ২০২৬
সর্বশেষ:

ব্র্যাক ব্যাংক ও লা মেরিডিয়ান চুক্তি: একটি কিনলে একটি ফ্রি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:১৮, ১৫ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ১১:০৬, ১৮ মে ২০১৬

ঢাকা: ব্র্যাক ব্যাংক লিমিটেড সম্প্রতি লা মেরিডিয়ান ঢাকার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে এখন থেকে ব্র্যাক ব্যাংক কার্ডহোল্ডাররা লা মেরিডিয়ানে আকর্ষণীয় ছাড় এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।

ব্র্যাক সূত্র জানায়, এ চুক্তির ফলে ব্র্যাক ব্যাংক সিগনেচার, প্লাটিনাম এবং গোল্ড কার্ডহোল্ডাররা ঢাকার লা মেরিডিয়ানের ‘লেটেস্ট রেসিপি’ রেস্টুরেন্টে ‘একটি কিনলে একটি ফ্রি’ অফার উপভোগ করতে পারবেন। এই অফারটি ১২ ফেব্রুয়ারি ২০১৬ থেকে ২১ ফেব্রুয়ারি ২০১৭ পর্যন্ত চলবে।

ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান আবেদুর রহমান শিকদার এবং লা মেরিডিয়ান ঢাকার ডিরেক্টর অফ ফাইন্যান্স আফতাব আনসারি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের কমিউনিকেশন ও সার্ভিস কোয়ালিটি বিভাগের প্রধান জারা জাবীন মাহবুব, কার্ডস অ্যান্ড পেমেন্টসের প্রধান তৌফিক হাসান এবং লা মেরিডিয়ান ঢাকার ডিরেক্টর অফ সেলস অ্যান্ড মার্কেটিং আনোয়ার হোসেন এবং দুটি প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

চুক্তির ফলে ফেব্রুয়ারির ২১ তারিখ পর্যন্ত প্রত্যেক কার্ডহোল্ডার লা মেরিডিয়ান ঢাকার ‘লেটেস্ট রেসিপি’ রেস্টুরেন্টে একটি বুফে মিল কিনলে একটি বুফে মিল ফ্রি পাচ্ছেন। একজন কার্ডহোল্ডার একদিনে সর্বোচ্চ ৪টি বুফে মিল ফ্রি পাবেন। এছাড়াও সম্মানিত গ্রাহকরা হোটেলে রুম রেন্ট, ল্যাটিটিউড ২৩, ফ্যাভোলা এবং ওলিয়াতে কেক ও ডাইন-ইন ফুড আইটেমে, ফিটনেস সেন্টার ও লন্ড্রি সার্ভিসে ১২% থেকে ১৫% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন।

নিউজওয়ান২৪.কম/এসআর

অর্থ-কড়ি বিভাগের সর্বাধিক পঠিত