বিক্রি হচ্ছে প্রাইভেট মেসেজ, বিপাকে ৮১ হাজার ফেসবুক ইউজার
নিউজ ডেস্ক
ফাইল ছবি
কয়েকদিন আগে কয়েক লক্ষ ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেছে হ্যাকাররা। আর এবার প্রায় ৮১ হাজারের মতো ফেসবুক অ্যাকাউন্টের প্রইভেট মেসেজ বিক্রি করল হ্যাকেররা। আর এ নিয়ে বিপাকে পড়েছে হ্যাক হওয়া অ্যাকাউন্টের ইউজাররা।
বিবিসির এক সংবাদে বলা হয়েছে, ৮১ হাজারের মত ফেসবুক অ্যাকাউন্ট তারা হ্যাক করেছে। সেসব অ্যাকাউন্টের প্রাইভেট মেসেজ বিক্রি করে তারা অর্থ আদায় করবে।
এর আগে প্রাইভেট মেসেজ বিক্রি করা হচ্ছে বলে দাবি করে এক ইউজার (FBSaler)। পরে গত সেপ্টেম্বরে সামনে আসে বিষয়টি। সাইবার সিকিওরিটি ফার্ম ডিজিটাল স্যাডোস এ ঘটনার তদন্তে নামলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, প্রাইভেট মেসেজসহ প্রায় ৮১,০০০ বেশি অ্যাকাউন্ট বিক্রি করা হচ্ছে!
বিষয়টি নিশ্চিত করতে মাঠে নামে বিবিসি রাশিয়ান সার্ভিস। জানানো হয়, পাঁচ ফেসবুক অ্যাকাউন্ট হোল্ডারদের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় আসল সত্য। সেই অ্যাকাউন্ট হোল্ডাররা জানান, অ্যাকাউন্টগুলো তাদেরই। শুধুমাত্র মেসেজই নয়, ছবিসহ অন্যান্য কনটেন্টের সঙ্গে বিক্রি হচ্ছিল সেসব প্রোফাইলগুলোও।
হ্যাকের ঘটনায় বেশি প্রভাবিত হয়েছে ইউক্রেন এবং রাশিয়ার ব্যবহারকারীরা। এ তালিকা থেকে বাদ যায়নি ইউকে, ইউএস, ব্রাজিলসহ অন্যান্য দেশগুলোও। তবে ফেসবুক বলছে, মেসেজ বিক্রির খবর সত্য নয়।
ফেসবুকের নিরাপত্তা বিভাগের প্রধান গাই রোসেন বলেছেন, আমরা ব্রাউজার প্রস্তুতকারকদের সাথে যোগাযোগ করেছি। এ ছাড়া আইন প্রয়োগকারী সংস্থার সাথে যোগাযোগ করেছি এবং ফেসবুক অ্যাকাউন্ট থেকে তথ্য প্রদর্শন করে এমন ওয়েবসাইটও সরাতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ চলছে।
নিউজওয়ান২৪/এএস
- লক করা ফেসবুক প্রোফাইল দেখুন খুব সহজে!
- গুগলের মতে দুনিয়ার `সবচেয়ে নির্বোধ প্রধানমন্ত্রী` মোদি!
- ফোন থেকে ফোনে এমবি পাঠাবেন যেভাবে
- চীন-রাশিয়ার রাডার ফাঁকিতে ব্যর্থ ব্রিটিশ স্টিল্থ
- কম্পিউটার ভাইরাসের ইতিহাস
- দূর করে নিন স্মার্ট ফোন নিয়ে ভুল ধারণাগুলো
- কোনটি শক্তিশালী হাইড্রোজেন বোমা নাকি পারমাণবিক বোমা?
- ‘আগামী ১০০ বছরের মধ্যে পৃথিবী ছাড়তে হবে মানুষকে’
- গোপন চুক্তিতে অ্যান্ড্রয়েডের দাম বাড়িয়েছে গুগল!
- ওলো ফোর জি নেটওয়ার্ক এবার সিলেট
- শীর্ষে রোনালদো
- বিজয়ের মাসে দাম কমালো ওয়ালটনের স্মার্ট ও এলইডি টিভির
- কম্পিউটার রক্ষণাবেক্ষণ (পর্ব-০১)
- আসছে রাজকীয় ২০১৭ ইয়ামাহা এসসিআর৯৫০
- `ত্রিসূর্যা গ্রহ`: যেখানে ঘটে পরপর তিন সূর্যের উদয়-অস্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়