বিকেল ৫টায় চালু হবে মোবাইল ব্যাংকিং
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
নির্বাচন উপলক্ষে বন্ধ করে দেয়া সব ধরনের মোবাইল ব্যাংকিং সেবা আজ বিকেল ৫টা থেকে চালু হচ্ছে। ফলে বিকাশ, রকেট, ইউক্যাশ, এমক্যাশ ও শিওর ক্যাশসহ সবগুলো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) বা মুঠোফোনে আর্থিক সেবায় লেনদেনের ক্ষেত্রে পুরোপুরি নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে।
এর আগে বুধবার (২৬ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা মোতাবেক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। এতে নির্বাচন উপলক্ষে শুক্রবার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে রোববার (৩০ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মোবাইল ব্যাংকিং সেবায় নিষেধাজ্ঞা আনে কেন্দ্রীয় ব্যাংক।
তবে শনিবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে আজ বিকেল ৫টা পযর্ন্ত ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে দিনে সর্বোচ্চ ৫ হাজার টাকা পাঠানোর বিষয়ে শিথিলতা আরোপ করা হয়।
সে অনুযায়ী গ্রাহকরা আজ বিকেল ৫টা পর্যন্ত সর্বোচ্চ ৫ হাজার টাকা শুধু পাঠাতে পারছেন। এক্ষেত্রে কোনো ক্যাশ আউট ও মোবাইল ফোন রিচার্জের সুযোগ নেই।
ইসি বলছে, নির্বাচন কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও ভোটার আকৃষ্ট করতে টাকা ছড়ানো বন্ধের জন্য মোবাইল ব্যাংকিং বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। কেননা, নগদ টাকার পাশাপাশি অনেক ক্ষেত্রে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও অবৈধ লেনদেন হয়ে থাকে।
নিউজওয়ান২৪/এএস
- লক করা ফেসবুক প্রোফাইল দেখুন খুব সহজে!
- গুগলের মতে দুনিয়ার `সবচেয়ে নির্বোধ প্রধানমন্ত্রী` মোদি!
- ফোন থেকে ফোনে এমবি পাঠাবেন যেভাবে
- চীন-রাশিয়ার রাডার ফাঁকিতে ব্যর্থ ব্রিটিশ স্টিল্থ
- কম্পিউটার ভাইরাসের ইতিহাস
- দূর করে নিন স্মার্ট ফোন নিয়ে ভুল ধারণাগুলো
- কোনটি শক্তিশালী হাইড্রোজেন বোমা নাকি পারমাণবিক বোমা?
- ‘আগামী ১০০ বছরের মধ্যে পৃথিবী ছাড়তে হবে মানুষকে’
- গোপন চুক্তিতে অ্যান্ড্রয়েডের দাম বাড়িয়েছে গুগল!
- ওলো ফোর জি নেটওয়ার্ক এবার সিলেট
- শীর্ষে রোনালদো
- বিজয়ের মাসে দাম কমালো ওয়ালটনের স্মার্ট ও এলইডি টিভির
- কম্পিউটার রক্ষণাবেক্ষণ (পর্ব-০১)
- আসছে রাজকীয় ২০১৭ ইয়ামাহা এসসিআর৯৫০
- `ত্রিসূর্যা গ্রহ`: যেখানে ঘটে পরপর তিন সূর্যের উদয়-অস্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়