বাসের ধাক্কায় শিশু আহত, হাসপাতালে ভর্তি
নিউজ ডেস্ক
ফাইল ছবি
রাজধানীর মালিবাগ সুপার মার্কেটের সামনে বাসের ধাক্কায় আনাফ রহমান লাবিব (৮) নামের এক স্কুলছাত্র আহত হয়েছে। গতকাল সকাল সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।
এদিকে, ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. আলাউদ্দিন জানান, দুর্ঘটনায় শিশুটি কোমড়ে আঘাত পেয়েছে। জরুরিভিত্তিতে তার চিকিৎসা চলছে।
শিশুটির মা নিগার সুলতানা জানান, মালিবাগ সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের ১ম শ্রেণির ছাত্র লাবিব। গতকাল স্কুল শেষে বাবা মিজানুর রহমানের সঙ্গে মোটরসাইকেলে মগবাজারের বাসায় ফিরছিল সে। এমতাবস্থায় মালিবাগ সুপার মার্কেটের সামনে একটি বাস পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়।
এতে শিশুটি পড়ে গেলে ওই বাসটি শিশুটির ওপর উঠে পড়ে। পরে বাসের নিচ থেকে শিশুটিকে বের করা হয়।
রামপুরা থানার ওসি এনামুল হক জানান, ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
দুর্ঘটনার পরে উত্তেজিত জনতা বাসটিতে কিছুটা ভাঙচুর করেছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। তবে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
নিউজওয়ান২৪/জেডএস
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ