বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৩
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
দিনাজপুরে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় বাবা ও মেয়েসহ অটোরিকশার তিনজন যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার চুনিয়াপাড়া মোড়ে দিনাজপুর-ফুলবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আশরাফুল আলম (৩২), ও তার মেয়ে আইভি (১০) এবং অটোরিকশার চালক সাজদার খলিফা (৪৮)। নিহতরা সবাই নাটোরের বাগাতিপাড়া থানার জামালপুর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- আফসার আলি ও মোস্তফা কামাল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুল রহিম জানান, আজ সকাল ১০টার দিকে যাত্রীবাহী বাসটি শহর থেকে বগুড়া যাচ্ছিল। পথে সদর উপজেলার চুনিয়াপাড়া মোড়ে শহরমুখী একটি অটোরিকশাকে বাসটি ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চালক সাজদার খলিফা নিহত হন।
পরে দিনাজপুর এম আবদুল রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বাবা ও মেয়ের মৃত্যু হয়। নিহতদের মৃতদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
নিউজওয়ান২৪/ইরু
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়