বাসচাপায় শিক্ষার্থী নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
ছবি সংগৃহীত
রাজধানীর নর্দ্দা এলাকায় বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ সকালে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
গুলশান থানার উপপরিদর্শক সিনথিয়া আক্তার জানান, আজ সকাল সাড়ে সাতটার দিকে আবরার আহমেদ নামের ওই শিক্ষার্থী রাস্তা পার হতে গেলে সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ বাসের চালক সিরাজুল ইসলামকে আটক করেছে। বাসটিকে জব্দ করা হয়েছে।
এ ঘটনার খবর শুনে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও নর্দার স্থানীয়রা সড়ক অবরোধ করেছেন। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় বলে জানিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিউজওয়ান২৪/ইরু
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়