বাসচাপায় পিষে গেল ২ শিশুসহ অটোরিকশার ৭ যাত্রী
কুমিল্লা সংবাদদাতা
বাসচাপায় দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি অটোরিক্সা
আজ (রবিবার) কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারার জামতলি এলাকায় দ্রতগামী বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছেন। দুপুর সোয়া ১২টার দিকে ঘটা মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজন পুরুষ, দুইজন নারী ও দুইটি শিশু রয়েছে।
লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়াউল ইসলাম দুর্ঘটনার খবর নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি।
জানা গেছে, ঢাকা-কুমিল্লা রুটে নিয়মিত চলাচলকারী তিশা রিবহনের ওই বাসটি ঢাকার পথে রওনা করে। পথিমধ্যে জামতলিতে পৌঁছে লাকসামগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারীসহ ৫ জনের মৃত্যু হয়। অটোরিকশায় থাকা ২ শিশুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।
নিউজওয়ান২৪.কম/আরকে
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়