বাস চাপায় ভটভটি চালক নিহত
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
বগুড়ার শেরপুর উপজেলায় শ্যামলী পরিবহনের বাস চাপায় চাঁন মিয়া (৩৫) নামের এক ভটভটি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চাঁন মিয়া লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার গন্ধমরিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।
হাইওয়ে পুলিশের নন্দীগ্রাম কুন্দারহাট ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী এই তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয় একটি অটোমিল থেকে চালবোঝাই করে ভটভটিটি মহাসড়কের ওই স্থান পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৫-০৯৫২) ওই ভটভটিকে চাপা দেয়। এতে ভটভটির চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই বাসটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়