বাড্ডায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রতীক ছবি
রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় জিন্না (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় বেপরোয়া একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুই পা কোমর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। রোববার রাত ১১টার দিকে মধ্যবাড্ডার ইউলুপ ও ফুটওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জিন্না গোপালগঞ্জের কোটালীপাড়ার জাফর আলী স্ত্রী। তারা বাড্ডা এলাকায় বসবাস করছিলেন।
জানা যায়, নিহত জিন্না ছেলে তোফায়েলকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান। তবে এসময় ছেলে তোফায়েল অক্ষত রয়েছেন।
এ বিষয়ে গণমাধ্যমকে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। জিন্নার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।
নিউজওয়ান২৪/ইরু
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়