বাগেরহাটে বাস খাদে পড়ে নিহত ৩
বাগেরহাট প্রতিনিধি
ফাইল ছবি
বাগেরহাটের রামপাল উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৩০ জন।
বৃহস্পতিবার রাত তিনটার দিকে খুলনা-মংলা মহাসড়কের রামপাল উপজেলার সোনাতুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলা পেড়িখালি গ্রামের আবু তাহেরের ছেলে ফেরদাউস, মোংলা পৌরসভার মাদ্রাসা সড়কের সরোয়ার হোসেনের ছেলে মো. কামরুল। অপর নিহতের পরিচয় পাওয়া যায়নি।
খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. রেজাউল করিম বলেন, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা আরাফাত পরিবহনের একটি বাস মহাসড়কের রামপালের সোনাতুনিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় দ্রুতগামী বাসটি রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন।
কাটাখালী হাইওয়ে থানার ওসি মলয় রায় বলেন, নিহতদের লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন।
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়