বাংলাদেশ ক্রিকেট দলকে এরশাদের অভিনন্দন
নিউজ ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট দলকে এরশাদের অভিনন্দন (ফাইল ছবি)
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
সোমবার রাতে এক অভিনন্দন বার্তায় তিনি ক্রিকেট বোর্ড, ক্রিকেট কোচসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭ উইকেটের বিশাল জয়, এক অসাধারণ অর্জন। আমাদের দামাল ছেলেরা এখন যেকোনো দলের বিরুদ্ধেই জয়ী হতে সক্ষম।
তিনি আশা প্রকাশ করেন, জয়ের এই ধারাবাহিকতা বিশ্বকাপ ক্রিকেটের আগামী ম্যাচগুলোতেও অব্যাহত থাকবে।
বাংলাদেশ ক্রিকেট দলের অবিস্মরণীয় জয়ে অনুরূপ অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের এমপি, সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা বেগম রওশন এরশাদ এমপি এবং পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি।
সোমবার যুক্তরাজ্যের টনটনে অনুষ্ঠিত খেলায় ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে পরাজিত করে টাইগাররা। এ নিয়ে এ বিশ্বকাপে দুই জয় পেল বাংলাদেশ।
নিউজওয়ান২৪.কম/এসডি
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- কে হবেন প্রধানমন্ত্রী?
- ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ