ঢাকা, ২৭ জুন, ২০২৬
সর্বশেষ:

বরখাস্ত পাঁচ, প্রত্যাহার একজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫৯, ৪ মার্চ ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ 'ময়ূরপঙ্খী' ছিনতাই চেষ্টার ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে পাঁচজনকে সাময়িক বরখাস্ত এবং একজনকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত জানায়।

সংস্থার জনসংযোগ কর্মকর্তা এ কে এম রেজাউল করিম জানান, বরখাস্তকৃতরা হলেন- সিভিল এভিয়েশনের নিরাপত্তা সুপারভাইজার লেহাজ উদ্দিন ভূইয়া, নিরাপত্তারক্ষী ইউনুস হাওলাদার এবং আনসার বাহিনীর সদস্য আলিম হোসেন, মাহফুজুর রহমান ও সাদ্দাম হোসেন। একই সঙ্গে বিমানবাহিনীর সার্জেন্ট সাজেদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

বরখাস্ত ও প্রত্যাহারকৃতরা ২৪ ফেব্রুয়ারি উড়োজাহাজ ছিনতাইচেষ্টার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে দায়িত্বরত ছিলেন। প্রাথমিক তদন্তে দায়িত্ব পালনে তাদের অবহেলার প্রমাণ মিলেছে। সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা আরও জানান, এ ঘটনা তদন্তে গঠিত কমিটির কাজ বেগবান করতে এই ছয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া তদন্ত কমিটি নিরাপত্তাকর্মীদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ সমকালকে বলেন, ছিনতাইচেষ্টার ঘটনায় ময়ূরপঙ্খী উড়োজাহাজের বড় কোনো ক্ষতি হয়নি। আপাতত শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের মেরামত চলছে। চলতি সপ্তাহেই উড়োজাহাজটি যাত্রী নিয়ে আকাশে উড়বে বলেও আশা করছেন এই কর্মকর্তা।

নিউজওয়ান২৪/ইরু

আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত