বগুড়ায় বাড়ি ফেরার পথে বিএনপি নেতা খুন
বগুড়া সংবাদদাতা
অ্যাডভোকেট মাহবুল আলম শাহীন -ফাইল ফটো
সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বগুড়া সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও পরিবহন ব্যবসায়ী অ্যাডভোকেট মাহবুল আলম শাহীন (৫৫) খুন হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল (রবিবার) রাতে বগুড়া শহরের ঝোপগাড়ী এলাকায় বাড়ি ফেরার পথে হত্যাকাণ্ডের শিকার হন শাহীন। রাত ১১টার দিকে শহরের নিশিন্দারার হাউজিং এস্টেট এলাকার একটি জিম (শরীর চর্চা কেন্দ্র) থেকে বেরিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে ৪-৫জনের একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়।
গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান অতিরিক্ত রক্তক্ষরণে শাহীন আগেই মারা গেছেন।
জেলা পুলিশ সুপার আলী আশরাফসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে লাশ দেখতে যান। অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী সাংবাদিকদের জানান, শাহীনকে কারা, কেন হত্যা করেছে- তা এখনও জানা যায়নি।
জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন এই হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
নিউজওয়ান২৪.কম/এলএন
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়